মৃত্যু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক উক্তি ও বানী নিচে উল্লেখ করা হলো "এমন এক সময় আসবে যখন মানুষের অন্তর মরে যাবে অথচ দেহ জীবিত থাকবে।" -[ সুফিয়ান সাওরী (রহ.)] "কত বোকা সেই ব্যক্তি, যে জানে না তার মৃত্যু কখন হানা দেবে, কিন্তু এখনো সে এর সাথে সাক্ষাতের জন্যে প্রস্তুত নয়।" -[ইবনে জাওযী (রহ.)] "নিকৃষ্ট তো সেই মৃতব্যক্তির পরিবারের মানুষগুলো, যারা মৃত মানুষটির জন্য কান্নাকাটি করে অথচ তার রেখে যাওয়া ঋণ পরিশোধ করে না।" -ইমাম আল-হাসান আল-বাসরি [জায ফিহি কালাম 'আলা হাদিস : ইয়াত্তাবিউ আল-মাইয়্যিতা সালাসান, পৃ ২৪] "মৃত্যুকে ভয় পাওয়া মানে তা থেকে পালিয়ে বেড়ানো নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া।" "জন্মের পর একমাত্র নিশ্চিত বিষয়টা হলো মৃত্যু। অথচ আমরা এটার ব্যাপারেই সবচেয়ে বেশি বেখবর।" "হতভাগা সেই যে মরে যায় অথচ তার পাপকর্মগুলো রয়ে যায়।" "মৃত্যু যখন সুনিশ্চিত তা আল্লাহর রাস্তায় হওয়াই শ্রেয়।" "তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও।" -[...